দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনে আগুন দেওয়ার পর ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস থামিয়ে দেন চালক। এতে বড় দুর্ঘটনা এড়ানো গেছে; নিরাপত্তার কারণে ট্রেনটি ঘটনাস্থলে সাময়িকভাবে আটকে ছিল।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভবানীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে আগুন দেখতে পান চালক। পরে ৩০ মিনিট বিলম্বে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

ঘটনার পর স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র: চ্যানেল আই অনলাইন