গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রাখায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। গাছ অপসারণ করে চলাচল স্বাভাবিক করতে সেখানে কাজ করছে যৌথ টাস্কফোর্স।
রোববার (২৯ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
খবর পেয়ে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা সড়কে পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু করেন।
টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
সূত্র: সারাবাংলা







