টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলা সদরের মেইন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানা-পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সুজন আহত হওয়ার ঘটনায় করা মামলায় আলম মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে অজ্ঞাতনামা আসামি হিসেবে আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।

সূত্র: আজকের পত্রিকা