ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাকিবুল হাসান বাবু (২৪), খারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. স্বপন মিয়া (৩৮) এবং খারুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. রোমান মিয়া (৩২)।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনকে শনিবার দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা